ফেনীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এম. এস. মাহিন নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে মহাসড়কের ছনুয়া ইউনিয়ন হাইওয়ে গেইটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত এম. এস. মাহিন সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোর বাজার এলাকার বাসিন্দা। তিনি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এন্ড টেকনোলজির ৩য় বর্ষের ছাত্র।
ফাজিলপুর হাইওয়ে থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights