ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অন্ধকার নেমে আসবে: মুজিবুর রহমান মঞ্জু

ফেনী প্রতিনিধি
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগ ফিরুক, তাতে আপত্তি নেই, তবে তাদের বিচার আগে হতে হবে। গণতন্ত্রের সুরক্ষায় সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার বিকালে ফেনী শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অন্ধকার নেমে আসবে। নির্বাচন নিরপেক্ষ করার জন্য সরকার ও প্রশাসনকে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, এখানকার প্রধান রাষ্ট্র সংকট হলো ধর্ম না মানা। আমরা এমন রাজনীতি চাই যেখানে মানুষের অধিকারই মূল, ধর্ম নয়। ইতিমধ্যে অনেক ইসলামী দলও মন্দির পরিদর্শন করছে, যা বোঝায় তারা পুরনো বক্তব্য থেকে বেরিয়ে এসেছে।

এবি পার্টির চেয়ারম্যান শহরের জগন্নাথ, জয়কালি, গুরুচক্র মন্দিরসহ ৯টি মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন। এসময় দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights