ফের আদর-পূজার রসায়ন

অনলাইন ডেস্ক

তরুণ অভিনেতা আদর আজাদ এবং চিত্রনায়িকা পূজা চেরি। ‘নাকফুল’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। সেটি এখন মুক্তির অপেক্ষায়। আর লিপস্টিক সিনেমার কদিন শুটিং বাকি আছে। পর্দায় এই জুটির রসায়ন দর্শক এখনও অব্দি না দেখলেও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই দুই তারকা।

পরিচালক কামরুজ্জামান রোমানের নতুন সিনেমা ‘দরদিয়া’। একই পরিচালকের লিপস্টিক সিনেমার শুটিং আশিভাগ শেষ বলে জানিয়েছেন পরিচালক। গত রবিবার সিনেমাটিতে পূজা ও আদর আজাদ আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন।

নতুন সিনেমা দরদিয়া প্রসঙ্গে গণমাধ্যমকে পূজা জানান, ছবিটির গল্পই তাকে আকৃষ্ট করেছে। সেই মুগ্ধতা থেকেই জুটিবদ্ধ বিনাবাক্যে সিনেমাটির সঙ্গে যুক্ত হয়ে যান তিনি।
অন্যদিকে আদর আজাদ জানান, দরদিয়া তৈরি হবে রোমন্টিক ট্যাজেডি গল্পে। নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে দরদিয়ার শুটিং। গল্পটিতে রোমান্স ও ট্রাজেডি দুটোই আছে। সেখানে নাইনটিজ প্রেক্ষাপটে প্রেম ও সম্পর্কের চিত্র আঁকা হয়েছে। একই সঙ্গে বিরহ সম্পর্কের টানাপোড়েন ব্যতিক্রমী চিত্রায়ণও রয়েছে। ভালো লাগছে ভালো গল্পের আরও একটি সিনেমা যুক্ত হতে পেরে। তবে গল্প প্রসঙ্গে কিছুই কিছুই জানাননি এই দুই তারকা।

পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, পুরোপুরো প্রেমের গল্প এটি। রোমন্স ট্রাজেডি সবই দেখবেন দর্শক। আগামী বছরের শুরুতে শুটিং করবো। আশা করছি ওই বছরই মুক্তি দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights