ফের ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল কাতার

অনলাইন ডেস্ক

কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে বৈঠক করেছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে শেখ মোহাম্মদ ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি এই আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছেন।

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তেজনা প্রশমনে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার প্রয়োজন। কাতার তার অংশীদারদের সাথে সংলাপ ফিরিয়ে আনতে কঠোর প্রচেষ্টা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights