ফের ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ

অনলাইন ডেস্ক

আজ সোমবার থেকে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বইমেলা ও রমজান উপলক্ষে ক্যাম্পাসে যানচলাচলে নিয়ন্ত্রণে শিথিলতা থাকলেও ফের তা সীমিত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলোয় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত পরবর্তীতে পুনর্মূল্যায়ন হতে পারে। এর আগে ১৪ নভেম্বর শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের ভেতরে যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights