ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে রাউন্ড ৩২-এ সুইডেনের মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ফ্রান্স। গ্রুপ পর্বে দেম্বেলে-এমবাপ্পেরারা ছন্দ ধরে রেখে গতিময় ফুটবল খেলেছে। তাই এবার তাদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। তবে চেলসির কিংবদন্তি ডিফেন্ডার জন টেরির মতে, ফেভারিট ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানোর দারুণ সুযোগ রয়েছে ইংল্যান্ডের।

এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আবারও শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন তিনি। রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ড খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে, ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন এবং আর্জেন্টিনা লড়বে কেপ ভার্দের বিরুদ্ধে মাঠে নামবে।

পিয়ার্স মরগানের ‘স্পোর্টস আনসেন্সরড’ অনুষ্ঠানে কথা বলার সময় টেরি বলেন, আমার দেখা সেরা দল হিসেবে ফ্রান্সের ওপরই আমার আস্থা অটুট। বিশেষ করে তাদের আক্রমণভাগের বৈচিত্র্য এবং প্রতিপক্ষের জন্য তারা প্রতিপক্ষকে দুর্বল করে দিতে পারে। তবে আমি এখনও মনে করি ইংল্যান্ডেরও ভালো সুযোগ রয়েছে।

সাবেক এই ফটুবলার আরও বলেন, আমি জানি, ফ্রান্স ও ইংল্যান্ডকে নিজের পছন্দের দল হিসেবে বেছে নেওয়ায় আমাকে কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে আমাকে বলতেই হবে, আর্জেন্টিনার পারফরম্যান্স আমাকে সত্যিই মুগ্ধ করেছে। মেসি বা তার গোল করার বিষয়গুলো বাদ দিন; তারা যেভাবে প্রতিপক্ষকে ‘প্রেস’ করে বা চাপ সৃষ্টি করে, সেদিকে তাকান। বল হারানোর পরপরই তারা ‘কাউন্টার-প্রেস’ করে এবং মাঠের ওপরের দিকেই বল পুনরুদ্ধার করে।

টেরি বলেন, আমার মনে হয়, এর পেছনে কারণ হলো তারা জানে যে তাদের দলে এমন ১১ জন খেলোয়াড় নেই যারা নিয়মিত রক্ষণভাগে ফিরে এসে সহায়তা করবে—যার মধ্যে মেসি অন্যতম। তাই তারা ওপরের দিকেই বল কেড়ে নেয় এবং তার (মেসির) পায়ে বল তুলে দেয়, যাতে সে তার জাদুকরী দক্ষতা দেখাতে পারে।

গ্রুপ পর্বে ফ্রান্স ও আর্জেন্টিনা তাদের সবকটি ম্যাচ জিতে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। অন্যদিকে ঘানার বিপক্ষে ড্র করলেও কোনো ম্যাচ না হেরেই ‘গ্রুপ এল’-এর বিজয়ী হিসেবে পরবর্তী ধাপে উঠেছে ইংল্যান্ড।

এদিকে প্যারাগুয়ের বিপক্ষে রাউন্ড অফ ৩২-এর ম্যাচের প্রস্তুতির সময় জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, একমাত্র ফিফা বিশ্বকাপ জয়ই তার দলের সমালোচকদের মুখ বন্ধ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights