ফ্লামেঙ্গোর স্বপ্নভঙ্গ, দাপুটে জয়ে কোয়ার্টারে বায়ার্ন

অনলাইন ডেস্ক

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বায়ার্ন মিউনিখ। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে রোমাঞ্চকর এক লড়াইয়ে ব্রাজিলের ফ্লামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা।

প্রথমার্ধেই ম্যাচ রঙ বদলায়। শুরুটা হয়েছিল ফ্লামেঙ্গোর দারুণভাবে। মাত্র ৬ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। এরপর ৯ মিনিটে দুর্দান্ত এক বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্নের ইংলিশ তারকা হ্যারি কেইন। তবে সহজে হার মানেনি ব্রাজিলিয়ান ক্লাবটি। ৩৩ মিনিটে জেরসনের দুর্দান্ত গোলের মাধ্যমে ব্যবধান কমায় তারা। কিন্তু ৪১ মিনিটে লিওন গোরেস্কার গোল ফ্লামেঙ্গোর ঘাড়ে আবার চাপিয়ে দেয় দুই গোলের বোঝা। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় ফ্লামেঙ্গো। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। ব্যবধান নেমে আসে ৩-২-এ। তখনও ম্যাচে সমতায় ফেরার স্বপ্ন দেখছিল দক্ষিণ আমেরিকার ক্লাবটি।

কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই প্রত্যাশা পূরণ হতে দেয়নি হ্যারি কেইন। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ একেবারে নিজেদের করে নেয় বায়ার্ন মিউনিখ।

পুরো ম্যাচজুড়ে আক্রমণ, গোলের সুযোগ এবং বলের দখলে ফ্লামেঙ্গো এগিয়ে থাকলেও শেষ হাসি হেসেছে বাভারিয়ানরা। এই জয়ের ফলে সেরা আট নিশ্চিত করে ক্লাব বিশ্বকাপে শিরোপা লড়াইয়ে টিকে থাকল জার্মানির বর্তমান চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights