বংশালে বাসার ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

ঢামেক প্রতিনিধি
রাজধানীর বংশালে ছয়তলার বাসার ছাদ থেকে নিচে পড়ে উরাইসিদ আয়ান চৌধুরী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বংশাল আলুবাজার হাজী ওসমান গনি রোডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হাজী উসমান গনি রোডের ব্যবসায়ী আমিনুল ইসলাম চৌধুরীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা আজাহার চৌধুরী জানান, উরাইসিদ আয়ান খেলাধুলা করতে বাসার ছাদে গিয়েছিল। সেখান থেকে নিচে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসি।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights