বইমেলায় কাজী মুশতাক হোসেনের ‘হ্যান্ডবুক অব রেডিয়েশন ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিকস’

অনলাইন প্রতিবেদক

বইমেলায় পাওয়া যাচ্ছে অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের চিকিৎসা বিষয়ক বই ‘হ্যান্ডবুক অব রেডিয়েশন ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিকস’। নন্দিতা প্রকাশ থেকে প্রকাশিত বইটি মেলার ১৭৬নং স্টলে পাওয়া যাচ্ছে।

জানা গেছে, ক্যান্সার বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন কোর্সের অবশ্য পাঠ্য ফিজিক্স এবং ইলেক্ট্রনিকস-এর বই এটি। এর আগেও, অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের লেখা ক্যান্সার চিকিৎসা সম্পর্কিত বই প্রকাশিত হয়।

তিনি চিকিৎসা সেবার বাইরে নিয়মিত লেখালেখিও করেন। চিকিৎসা বিষয়ক বইয়ের পাশাপাশি তার কবিতার বইও প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিজ্ঞান ভিত্তিক লেখাসহ নিজের ভ্রমণ অভিজ্ঞতাও তুলে ধরেছেন বইয়ের পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights