বকশীগঞ্জে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জামালপুর প্রতিনিধি : রিপন রাজ
জামালপুরের বকশীগঞ্জে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উক্ত সংগঠনের নিলাখিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে নিলাখিয়া পাবলিক কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উদ্বোধক ছিলেন নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি।
সংগঠনের নিলাখিয়া ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল ইসলাম রবিন এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মেসবাহ উল হক তুহিন, কেন্দ্রীয় সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নিলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন , নিলাখিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, উক্ত সংগঠনের নিলাখিয়া ইউনিয়নের উপদেষ্টা আদনান শহীদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রেষ্ঠ রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে নিলাখিয়া ইউনিয়নের রক্তদান সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও একইদিন সন্ধ্যা ৬ টার সময় ২নং বগারচর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সারমারা বাজারে ক্যামব্রিজ স্কুলে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বগারচর ইউনিয়ন শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক হাবিব ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফি আলম, ২ নং বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাশ সহ স্থানীয় বিএনপির নেতা কর্মী ।
আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মেসবাহ উল হক তুহিন, কেন্দ্রীয় সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব , কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাইদুর রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ।
