বকশীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : রিপন রাজ

জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ঐক্য ও মানবিক চেতনার সমন্বয়ে অনুষ্ঠিত হলো বর্ণিল স্বেচ্ছাসেবী মিলন মেলা।

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ তারিখে লাউচাপড়া বাজারসংলগ্ন আসাদ টিলা মাঠে আয়োজিত এ মিলন মেলার সার্বিক আয়োজন করে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ, বকশীগঞ্জ।

অনুষ্ঠানটির প্রধান স্পন্সর ছিলেন চন্দ্রবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলাম এবং আসাদ টিলার মালিক আসাদুজ্জামান আসাদ। তাঁদের সহায়তায় এ আয়োজন সম্পন্ন হয় সুসংগঠিত ও সার্থকভাবে।

আয়োজনটি সঞ্চালনা করেন আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

মিলন মেলায় অংশগ্রহণ করে বকশীগঞ্জের বারোটি স্বেচ্ছাসেবী সংগঠন—আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন, স্বপ্নছায়া স্বেচ্ছায় রক্তদান সংগঠন, তারুণ্যের কাফেলা, বাংলাদেশ ব্লাড ডোনার্স, হিলফুল ফুজুল ইসলামিক উন্নয়ন সংঘ, স্বেচ্ছায় রক্তদানে বকশীগঞ্জ, জামালপুর সীমান্ত বাইকার্স ক্লাব, বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি, জন কল্যাণ ব্লাড ব্যাংক, অদম্য তরুণ সংঘ, স্বেচ্ছায় ব্লাড ডোনার ফাউন্ডেশন এবং স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ বকশিগঞ্জ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ খন্দকার। তিনি স্বেচ্ছাসেবীদের মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সভাপতি ডা. হাবিবুর রহমান। তিনি বলেন, “বকশীগঞ্জের সব স্বেচ্ছাসেবী সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনতে দীর্ঘদিন চেষ্টা করে আজকের এ সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, যৌথ এই সংগঠনের মাধ্যমে অসহায় রোগীসহ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হবে তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও স্বেচ্ছাসেবী কার্যক্রমের বিস্তৃতি এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে স্বেচ্ছাসেবীরা অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যৌথ উদ্যোগ নিয়ে আলোচনায় অংশ নেন। আয়োজকরা জানান, বকশীগঞ্জে মানবিক সেবার কার্যক্রম আরও সংগঠিত ও শক্তিশালী করতে সামনে বড় পরিসরে যৌথ কর্মসূচি নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights