বগুড়ায় আধঘণ্টা আটকে ছিলো দোলনচাঁপা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আন্তঃনগর ট্রেন দোলনচাঁপার ইঞ্জিন বিকল হয়ে বগুড়ার শহরের মাঝপথে থেমে যায়। শহরের ১ নম্বর রেল গেট সেলিম হোটেলের সামনে রবিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘুমটির দু পাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়।

বগুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী আন্তঃনগর দোলনচাপা ট্রেন বিকেল চারটার দিকে বগুড়া রেলস্টেশনে পৌঁছায়। কিন্তু স্টেশনের প্রবেশের আগে সিগন্যাল গেটে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে প্রায় আধঘণ্টা ধরে দোলনচাঁপা ট্রেনটি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে।

তিনি আরো জানান, পরে অন্য একটি ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে টেনে নিয়ে যাওয়া হয়। বিকেলে ১ নম্বর রেল গেটটি এলাকায় গিয়ে দেখা যায় একাধিক যানবাহন সড়কের ওপর আটকে আছে। পথচারীরা দাঁড়িয়ে থাকা ট্রেনের বগি দিয়ে চলাচল করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights