বগুড়ায় ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ায় সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনতা ব্যাংকের পক্ষ থেকে ঈদ উপহার ও মাস্টার মেহের উদ্দীন মিয়া আমেনা মোমেনা বেগম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার গাবতলী উপজেলার নিজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র মানুষের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

সাবেক অতিরিক্ত সচিব ও জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আব্দুল মজিদ পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক অরুণ প্রকাশ বিশ্বাস ও সহকারী মহাব্যবস্থাপক আমিনুর রশিদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও অত্রএলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এসময় তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও কয়েকটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights