বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিতিবেদক, বগুড়া:
বগুড়ায় অনলাইনে জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে রাসেল আহমেদ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার চকসরতাজ সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোর স্থানীয় একটি দোকানে কাজ করে।
পুলিশ জানায়েছে, অনলাইনে জুয়ার টাকা নিয়ে রাসেল আহমেদ ও ওই কিশোরের মধ্যে বিরোধ চলছিল। বুধবার রাতে কিশোরটি রাসেলের বাড়িতে গিয়ে তাঁকে ঘুম থেকে ডেকে তোলে। পরে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কিশোরটি রাসেলকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights