বগুড়ায় জামায়াতের কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। প্রতিশোধ পরায়ন হওয়া থেকে বিরত থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা তরিকুল ইসলাম, সহ সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, মাওলানা গোলাম মোস্তফা, বায়তুলমাল মাওলানা ফেরদৌস রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইদ্রিস আলী, তালিমুল কোরআন মাওলানা রমজান আলী ও সদস্য মাওলানা এমদাদুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights