বগুড়ায় ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম রংপুর সদরের মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কাভার্ডভ্যান চালক ছিলেন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নাটোরগামী একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতদিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুস সালামের মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights