বগুড়ায় নিরাপদ খাদ্য দিবসে র্যালি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ এই প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বগুড়া জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সকাল সাড়ে ৯টায় র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
অতিরিক্ত জেলা প্রশাসক পিএম ইমরুল কায়েস এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফারজানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল মিয়া প্রমুখ। বক্তারা সকলের সুস্থতার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানান।
