বগুড়ায় শীতে জবুথবু জনজীবন

বগুড়ায় গত দুইদিন হলে ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে জবুথবু জনজীবন। গত সোমবার বগুড়া জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। এছাড়া দিনভর কোথাও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল দিনের পুরো সময়। মঙ্গলবার সকালে সূর্যের দেখা না মিললেও দুপুরে হালকা রোদ দেখা গেছে।

জানা যায়, উত্তরের হিমেল বাতাসে বগুড়ায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুইদিন হলে ঘন কুয়াশায় জেলার কোথাও সূর্যের দেখা মিলেনি। সকাল থেকে কুয়াশায় আচ্ছন্ন ছিল দিনের পুরো সময়। কনকনে শীতে জবুথবু হলেও নি¤œআয়ের মানুষজনকে ঘর থেকে বের হতে হচ্ছে। তবে জরুরী প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ খুব একটা বের হচ্ছেন না। শীতের সঙ্গে ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গত সোমবার বগুড়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। তবে আবহাওয়া অফিস বলছে আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা আরও কমে যেতে পারে। এমনকি বগুড়ার তাপমাত্র ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
এদিকে শীত বাড়ার সাথে সাথে শহরের ফুটপাতসহ মার্কেটগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। সব শ্রেণীপেশার মানুষ প্রয়োজন অনুযায়ী গরম পোশাক কিনছেন।

বগুড়া শহরের রিক্সা চালাতে আসা আব্দুল হামিদ জানান, বগুড়ায় হঠাৎ ঘন কুয়াশা আর শীতের তীব্রতা বেড়ে গেছে। সকালে কুয়াশার কারণে সড়কে কিছু দেখা যায় না। এছাড়া দুইদিন হলে সূর্যের দেখা মিলছে না। এমন অবস্থায় যাত্রী কমে গেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, উত্তরের হিমেল বাতাসে শীত বেড়েছে। গত সোমবার বগুড়ায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। মঙ্গলবার সকাল থেকে সূর্যের দেখা না মিললেও দুপুরে হালকা সূর্যের আলো দেখা গেছে। তবে আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা আরও কমে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights