বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

অনলাইন ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় রিমন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন হোসেন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রামের আবু তালেবের ছেলে।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী জানান, রিমন হোসেন ও তার বন্ধু রাকিবুল ইসলাম মোটরসাইকেল যোগে কুন্দারহাট থেকে নন্দীগ্রাম আসছিলেন। এসময় তারা কাথম বেড়াগাড়ি এলাকা পৌঁছিলে ভটভটির সাথে সংঘর্ষ ঘটে। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে যান। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিমন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights