বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে অর্থ আত্মসাতের দুই মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সনাতন সরকারকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার বিকেলে নিজ বাড়ি থেকে পলাতক ওই আসামীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সনাতন সরকার উপজেলার বুড়ইল দোগাছিপাড়ার নিতাই চন্দ্র সরকারের ছেলে।
জানা যায়, সনাতনের বিরুদ্ধে শেরপুর থানার পৃথক দুটি প্রতারণা মামলার একটিতে একবছরের সাজা ৫ লাখ টাকা জরিমানা ও আরেকটির একবছরের সাজাসহ ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানার রায় হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
নন্দীগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক মামুনুর রশিদ মামুন জানান, দুই মামলায় আসামি সনাতনের বিরুদ্ধে দেড় বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন আদালতের বিচারক। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করা হয়।
