বগুড়ায় হিন্দোল একাডেমির ঈদ পুনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় উৎসবমুখর পরিবেশে হিন্দোল একাডেমী ঈদ পুনর্মিলনী, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের নবাববাড়ী সেলিম আল দীন মঞ্চে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট শাহজাদি লায়লা, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান সাজু, বগুড়া থিয়েটারের দিন মোহাম্মদ দিনু, এটিএম নজরুল ইসলাম, হিন্দোল একাডেমির সভাপতি জুলফিকার আলী সুইট, হিন্দোল একাডেমির কর্ণধার সোবাহানি বাপ্পি এবং বগুড়া থিয়েটারের নির্বাহী সদস্য রবিউল করিম হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে হিন্দোল একাডেমির খুদে শিল্পীদের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এ সময় খুদে শিল্পীদের অভিভাবকরাও উপস্থিত থেকে তাদের পরিবেশনা উপভোগ করেন ও উৎসাহ দেন।
