বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। মঙ্গলবার বিকেলে বিডিইউ’র কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বসন্ত উৎসবে আগত দর্শকদের জন্য উৎসব প্রাঙ্গণে দেশীয় বিভিন্ন পিঠা উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় পুতুল নাচসহ নানা ধরনের বাঙালি খেলার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উৎসবে অংশগ্রহণ করে।

প্রথমবারের মতো বসন্ত উৎসব আয়োজনের সুযোগ করে দেয়ায় কালচারাল ক্লাবের সভাপতি সোহানুর রহমান সোহান উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ বছর প্রথমবারের মতো বেশ আনন্দঘন পরিবেশে আমরা বসন্ত উৎসব আয়োজন করতে পেরেছি। এই অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দেয়ার জন্য উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক সাদিয়া হোসেন বলেন, এই অনুষ্ঠান আয়োজনে বিডিইউ কালচারাল ক্লাবের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীরা আমাদের সার্বক্ষণিক সহায়তা করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights