বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের শ্রদ্ধা

ইবি প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার সকাল সকাল ১০টায় র‍্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, মামুনুর রশিদ, রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights