বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। তিন বাহিনীর একটি সশস্ত্র চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে বেজে ওঠে করুন সুর। পরে পচাত্তরে নিহত বঙ্গবন্ধু সহ পরিবারের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকায় ফিরে গেলেও প্রধানমন্ত্রী যোগ দেবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শিশু সমাবেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights