বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দেশগঠনে প্রেরণা যোগায় : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালিদের যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে অনুপ্রেরণা যোগায়। বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে প্রতিকৃতিতে ফুল দেয়ার পর তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, হাজী নুরুল হক, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, সলিমুল্লাহ বাচ্চু, শাহেদ ইকবাল বাবু, শৈবাল দাস সুমন, আবদুস সালাম মাসুম, মো. ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, আতাউল্লা চৌধুরী, আবদুল মান্নান, শাহীন আকতার রোজী, রুমকি সেনগুপ্ত, সচিব খালেদ মাহমুদসহ বিভাগীয় প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

চসিক মেয়র বলেন, ৭২-এর ১০ জানুয়ারি স্বাধীন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে স্বদেশে ফিরে আসেন। দেশে ফিরে রমনার বিশাল জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা দিলেন আদর্শ রাষ্ট্র গঠনের। দেশ স্বাধীন হওয়ার মাত্র এক বছরের মাথায় প্রণয়ন করলেন সংবিধান। তার অনুপ্রেরণাদায়ক উপস্থিতি জাতিকে অনুপ্রেরণা যোগালো যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights