বঙ্গবাজারে অগ্নিকাণ্ড : মামলা করবে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধা ও ভাঙচুরের ঘটনায় মামলা করবে ফায়ার সার্ভিস।

মামলা করতে আজ বৃহস্পতিবার বংশাল থানায় যাবেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তারা।

বুধবার রাতে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধা ও সদর দপ্তরের ভাঙচুরে ঘটনায় বৃহস্পতিবার অধিদপ্তরের তরফ থেকে বংশাল থানায় একটি মামলা করা হবে।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরো কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যানেক্সকো ভবন থেকে বুধবারও ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুনে প্রায় ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

যদিও আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights