বড় ঘটনার জন্ম দিতে পারে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে বড় ঘটনার জন্ম দিতে পারে। আর সেটা খারাপের দিকেও যেতে পারে, আবার ভালোর দিকেও যেতে পারে। তিনি বলেন, সামনের দিনে দমনপীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখাও হতে পারে, আবার রাজনীতিতে সংঘাত হতে পারে। গতকাল পার্টির বনানী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। আমরা যদি মনে করি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারব, তাহলে আমরা তাই করব। যদি আমাদের সেই শক্তি না থাকে, তখন আমরা দেখব, কার সঙ্গে থাকলে জনগণ বেশি উপকৃত হবে। এ ব্যাপারে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights