বরগুনা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা
জি, সি মালাকার, বরগুনাঃ বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ আড়াই বছর পরে নতুন রুপে বরগুনা বিএনপি।
রবিবার (২১ সেপ্টেম্বর) নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হক মাষ্টারকে ১ম যুগ্ম আহ্বায়ক করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন। ফলে বরগুনা বিএনপিতে স্বস্তি ফিরেছে।
এ খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। কমিটির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা হবে। দলকে জনমুখী ও আদর্শের রাজনীতির মাধ্যমে আরও জনবান্ধন করার আপ্রাণ চেষ্টা অতীতের মতো অব্যহত থাকবে এটা আমার দৃঢ় অঙ্গিকার।
প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল মাসে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে কমিটি ছাড়াই পরিচালিত হয় জেলা বিএনপির সকল কার্যক্রম। নতুন কমিটি ঘোষণা করায় দলীয় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন সাধারণ কর্মী সমর্থকরা।
