বরাদ্দকৃত তেল অন্য স্টেশনে বিক্রি, ট্যাংকলরির ম্যানেজারকে জরিমানা

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার জামতলীতে ভ্রাম্যমাণ আদালত একটি তেলবাহী ট্যাংকলরির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে জামতলীর আঁখি ফিলিং স্টেশনে তেল নামানোর আগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিষয়টি নিশ্চিত করে জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাত জানান, যমুনা অয়েল কোম্পানির ডিলার মেসার্স আঁখি ফিলিং স্টেশনের জন্য আনা ৫০০ লিটার ডিজেল ও দেড় হাজার লিটার পেট্রোল নন্দীগ্রাম উপজেলার রনবাঘা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। তবে বিনা অনুমতিতে অন্যত্র এই তেল বিক্রির অভিযোগে ট্যাংকের ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights