বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলামকে। বুধবার (২৭ নভেম্বর) তাকে এ দায়িত্ব দেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে সাবেক কর্নেল আবু হেনা মোস্তফা কামালকে নিয়োগ দেয়া হয়। শিক্ষার্থীদের বাঁধার মুখে তিনি যোগদান করতে পারেনি। এরপরে প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহত হোসাইন ফয়সাল।

জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদ বলেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলামকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেয়া হয়। পরবর্তি নির্দেশ দেয়া না পর্যন্ত তাকে এ দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত প্রক্টর এটিএম রফিকুল ইসলাম এর আগে বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights