বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (সেনা ও নৌ শাখা) এবং রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

উদ্বোধন শেষে ভারপ্রাপ্ত উপাচার্য বিএনসিসি ও রোভার স্কাউটের এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানান।
তিনি বলেন, বিএনসিসি ও রোভার স্কাউটের এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। এখন থেকে প্রতিমাসের প্রথম সপ্তাহে ১ দিন করে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। এভাবে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে দেশ ও বিদেশে পরিচিতি লাভ করবে এবং একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অতিদ্রুত একটি কাউন্সিলিং সেন্টার প্রতিষ্ঠা করে একজন মনোবিজ্ঞানী নিয়োগ দেয়ার কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা শাখার লেফটেন্যান্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, নৌ শাখার পি.ইউ.ও. হোসনেয়ারা ডালিয়া এবং রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক লিডার দিলআফরোজ খানম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রক্টর, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের ক্যাডেটগণ সহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights