বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৮১.৮৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ২০২২ সালের চেয়ে কমেছে। তবে গত বছরের চেয়ে এবার বেড়েছে। একইভাবে ২০২২ সালের চেয়ে জিপি ৫ কমেছে, গত বছরের চেয়ে বেড়েছে। মঙ্গলবার ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের চতুর্থ তলার সভা কক্ষে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২০২২ সালে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল শতকরা ৮৬.৯৫ ভাগ। এবার পাসের হার শতকরা ৮১.৮৫ ভাগ। যা গত বছর ছিল ৮০.৬৫ ভাগ। ২০২২ সালে জিপিএ ৫ পেয়েছিল ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী। এবার পেয়েছেন ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী। ২০২৩ সালের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপি ৫ পায় ৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, এবারে সব পরীক্ষা নেয়া হলে পাসের হার বাড়তেও পারত, আবার কমতেও। কিন্তু ২০২২ সালের পরীক্ষা ছিলো কিছুটা ম্যাপিং। করোনার কারনে এ ম্যাপিং। ২০২৩ সালে আমরা পূর্ণ পরীক্ষা নিতে পেরেছি। যার কারনে ২৩ সালের পরীক্ষা মানচিত্র। তিনি বলেন, এবারের অর্ধেক পরীক্ষা নিতে পারেনি। কারন বন্যা ও রাজনৈতিক। দেশে যে আন্দোলন ছিলো, সেই কারনে শেষের দিকে নিতে পারেনি। তারপরেও আমি আশা করি শিক্ষার্থীরা মেধাবী। ওরা উচ্চ শিক্ষার জন্য ঝাপিয়ে পড়বে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, যারা খারাপ করেছে। তাদের ধৈর্ষ্য হারাতে বলবেন না। তাদের আগামীবারের পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুতি নেয়ার আহবান করছি। পরীক্ষায় ভালো ফলাফল করার কৃতিত্ব শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীদের জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, বোর্ড শুধু কন্টাকটারের ভূমিকা পালন করছে।
২০২২ সালে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬১ হাজার ৮৮৫ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাস করেছিলো ৫৩ হাজার ৮০৭ জন। ২০২৩ সালে পরীক্ষা দেয় ৬৭ হাজার ৪৬৫ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করে ৫৪ হাজার ৪১৩ জন।
২০২৪ সালের পরীক্ষায় ৬৬ হাজার ৬৭ জন অংশ নেয়। এর মধ্যে ৫৪ হাজার ৮৯ জন পাস করেছেন। পাস করা শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৬৭ জন আর ছাত্রী ২৯ হাজার ৭২২ জন।

বোর্ডের ৩৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পাস করেছে। তবে ২১ শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ঝালকাঠি জেলায় ৭ টি, বরিশাল জেলায় ৫ টি, ভোলা জেলায় ৪ টি ও পটুয়াখালী জেলায় ৩ টি রয়েছে। বরগুনা ও পিরোজপুর জেলায় একটি করে কলেজে পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights