বরিশালে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, ঠিকাদার প্রথা বাতিল ও টেন্ডার জটিলতা নিরসনসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন, মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বরিশাল বিভাগের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার এ কর্মসূচি পালন করা হয়।

বরিশাল নগরীর সদর রোডে আর্য্যলক্ষী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে সংবাদ সম্মেলনে আউটসোসিং নীতিমালা দ্রুত পরিবর্তনের দাবি জানানো হয়। এছাড়াও পাশাপাশি দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, ঠিকাদার প্রথা বাতিল ও টেন্ডার জটিলতা নিরসনসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারি জাবেদ হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

সভায় প্রধান আলোচক ছিলেন আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সহ-সভাপতি খলিল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাবিব সোহেল, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্টের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করেন আউটসোর্সিং কর্মচারীরা। বিক্ষোভ মিছিলটি নগরীর সদর রোড থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার সদর রোডে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights