বরিশালে আদালতপাড়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল আদালতপাড়ায় আওয়ামী লীগপন্থী নগরীর ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ দুই জনকে মারধর করা হয়েছে। সোমবার দুপুরে আদালতপাড়ায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।

কাউন্সিলর জয়নাল আবেদীন বলেন, বরিশাল মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের মামলার আসামি হিসেবে উচ্চাদালত থেকে জামিন নিয়েছেন। ওই কাগজপত্র আদালতে জমা দেয়া হয়েছে কিনা জানতে আইনজীবীর সাথে দেখা করতে যান। সেখান থেকে দেখা করে ফেরার সময় পিছন থেকে বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে কয়েকজন এসে তাকে শারিরীকভাবে লাঞ্চিত করে। পকেট থেকে ৭২ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর।

এর আগে আদালতপাড়ায় বরিশাল মহানগরের ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাচিব রাজীবকে মারধর করা হয়েছে। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমকে আদালতে আনার খবর পেয়ে আদালত পাড়ায় এসেছিলেন তিনি। তাকেও বেধরকভাবে মারধর করে আদালতপাড়ায় অবস্থান নেয়া যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights