বরিশালে ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই অভিযান চালায় নগরীর বিমান বন্দর থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম আ. রহিম (৩৮)। সে কক্সবাজারের রামু থানার ধোয়া পালং এলাকার মৃত মোস্তাক আহমেদের ছেলে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিস্ট থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights