বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি পক্ষের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি পক্ষের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব আব্দুল মালেকা কাফড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা কাজি মামুনুর রশিদ, জেলার এ্যাসিটেন্ট সেক্রেটারি মাওলামা মো. কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হাফিজুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মো. রফিকুজ্জামান, মাওলানা মো. নাসির উদ্দীন রোকন ডাকুয়া, হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা আবুল হাসান ও এইচএম আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম বলেন, দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। স্বাধীনতার ৫২ বছরেও তা প্রতিষ্ঠিত হয়নি। সকল ক্ষেত্রেই জনগণের দাবি মতামত উপেক্ষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights