বরিশালে এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের অ্যাকাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপোযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান। পরে তাদের দাবি নিয়ে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights