বরিশালে চুরি ও মাদকসহ আটক ৭ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে মাদকসহ আটক এবং চুরির দায়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়তুল্লাহ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর বাঘিয়া এলাকার আনোয়ার হোসেন, বিএম কলেজ গলির রেজাউল করিম, নবগ্রাম রোডের শরীফ মঞ্জিলের রবিউল ইসলাম মাঝি, নগরীর ইসলামপাড়া এলাকার কামাল হাওলাদার, পলাশপুরের মালেক তালুকদার, চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের রাসেল বিশ্বাস এবং রাখাল বাবুর পুকুরপাড় এলাকার সুমন হাওলাদার।

বরিশাল মেট্রোপলিটন আদালতের নাজির কামরুল ইসলাম জানান, পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করে আদালতে হাজির করে। আদালত পাঁচ গ্রাম গাঁজাসহ আটক আনোয়ার হোসেন ও রেজাউল করিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। পাঁচ গ্রাম পরিমাণ ইয়াবা রাখার দায়ে রবিউল ইসলাম মাঝিকে এক বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং একই অভিযোগে মালেক তালুকদারকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১২ গ্রাম গাঁজাসহ আটক রাসেল বিশ্বাসকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং মোবাইল ফোন চুরির অভিযোগে সুমন হাওলাদারকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডাদেশের পর সাজা পরোয়ানামূলে প্রত্যেককে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights