বরিশালে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিনসহ এক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা। বুধবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা জানিয়েছেন। আটক আক্কাস আলী হাওলাদার নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের ৩ নং গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত আ. হামিদ হাওলাদারের ছেলে।
উপ-অধিনায়ক মেজর সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আক্কাস নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের জন্য মজুদ করেছে। এ খবর পেয়ে রাত আড়াইটার দিকে তাদের একটি দল পলাশপুর গুচ্ছগ্রামে আক্কাসের বাসায় অভিযান করেন। এ সময় আক্কাসের বাসা থেকে ২১ বস্তায় থাকা দুই হাজার ১৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় আক্কাসকে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে আক্কাসের বিরুদ্ধে মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহায়তা করেছেন বলে জানান মেজর সোহেল রানা।
