বরিশালে ভেজাল ঘি তৈরি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে ভেজাল ঘি তৈরিকারীসহ এক বেকারি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বরিশাল জেলা প্রশাসক দপ্তরের সহকারী কমিশনার লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তাকে সহায়তা করে বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর ও মহানগর পুলিশের একটি দল।

অভিযানে নগরীর দপ্তর খানা এলাকায় ভেজাল ঘি তৈরি করা মিঠুন দে-কে ৫০ হাজার ও নাজিরের পোল এলাকার শিল্পি বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম লুৎফর রহমান বলেন, সয়াবিন, পাম অয়েল, পশুর চর্বি, ভেজিটেবল ফ্যাট, আলুর পেস্ট, রাসায়নিক দ্রব্য, রং ও ফ্লেভার মিশিয়ে ওই কারখানায় ভেজাল ঘি তৈরি হতো। প্রতিবছরই রোজা বা ঈদকে সামনে রেখে এ ভেজাল ব্যবসা জমজমাট হয়ে ওঠে। তাই ভোক্তা পর্যায়ে খাদ্যের মান নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights