বরিশালে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নিত্যপন্যের বাজার বিশেষ করে আলু, ডিম ও পিয়াজের দাম স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার দুপুর ১২টায় নগরীর কাশিপুরে মাদ্রাসা বাজারে এই অভিযান চালায় তারা।

অভিযান চলাকালে মূল্য তালিকার চেয়ে আলুর দাম বেশি রাখায় দুটি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্যপন্যের মূল্য সহনীয় রাখতে এই নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights