বরিশালে মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান কৃষি প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. রুহুল আমিন তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এবং বিশ্বং খাদ্য সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু, ভাসমান কৃষি প্রকল্পের পরিচালক ড. মো. মুস্তাফিজুর রহমান তালুকদার, আগৈলঝাড়ার কৃষক তোফাজ্জল হক, নেছারাবাদের কৃষক মো. রফিকুল ইসলাম, নাজিরপুরের কৃষক আক্তারুজ্জামান প্রমুখ।
ডিএই’র অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান, আঞ্চলিক কৃষিগবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকসহ শতাধিক কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সচিব বলেন, ভাসমান বেডে বছরের যে কোনো সময় কোনো না কোনো ফসল থাকে। যা বিক্রি করে সারা বছরই অর্থ উপার্জন করা যায়। এর উৎপাদিত সবজি নিরাপদ এবং পুষ্টিকর। এজন্য বাজারে এর চাহিদা অনেক বেশি। কৃষকরা ভালো দাম পান। ভাসমান কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কৃষক আরো লাভবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights