বরিশালে ২৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মরদেহ দাফনের ২৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত ৭ ফেব্রুয়ারি আলী জসিমের আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন। গত বুধবার দুপুরে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর মুসলিম গোরস্থান থেকে মোহাম্মদ আলী খান জসিমের ছেলে মুসাব্বির খান জারিফের (১৯) মরদেহ উত্তোলন করে পুলিশ।

জারিফের বাবা আলী জসিম বলেন, গত ২৬ জানুয়ারি বন্ধুদের সাথে মাদারীপুর বেড়াতে যায় জারিফ। ২৮ জানুয়ারি রাত ১২ টার পর থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ২৯ জানুয়ারি বিকালে খবর পান তার ছেলে মাদারীপুর হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় ওইদিন সন্ধ্যায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক জারিফকে মৃত ঘোষণা করেন।

প্রথমে সন্দেহ না হলেও জারিফের বন্ধুদের কাছ থেকে পাওয়া তার (জারিফ) মুঠোফোনে বিভিন্ন ছবিসহ ডাটা খুঁজে না পাওয়া, কয়েক দিন পর মোটরসাইকেল উদ্ধার এবং সংশ্লিষ্টদের অসংলগ্ন বক্তব্যে তাকে হত্যা করা হয়েছে বলে মনে করেন জারিফের বাবা। ছেলের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন এবং দোষীদের শাস্তি দাবি করেন আলি জসিম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights