বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে : ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার যতই গলাবাজি করুক আর অস্বীকার করুক তারাই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। যারা সরকার পরিচালনা করছে তারা জনগণের তোয়াক্কা করে না। এজন্যই তৃতীয় ধাপেও সরকারের পাতানো প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ।

বুধবার দুপুরে পলাশ উপজেলার চরনগর্দীস্থ বিএনপি কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

পলাশ উপজেলা এবং ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে চরনগর্দীস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights