বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ১০

অনলাইন ডেস্ক

বলিভিয়ার লা পাজের উত্তরে কামাচো প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়িারি) রাতে পুতিনা কোটামাসা সম্প্রদায়ের কাছে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ হতাহতদের উদ্ধার করে।

স্থানীয় টেলিভিশন স্টেশন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি তুলে ধরা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, বলিভিয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে। দেশটিতে বর্ষাকালে রুক্ষ আন্দিয়ান ভূখণ্ড এবং শহরের গ্রামীণ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত কাঁচা রাস্তাগুলোতে পরিস্থিতি খুব নাজুক থাকায় সড়ক দুর্ঘটনার শিকার হতে হয়।

সূত্র: রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights