বশেমুরকৃবিতে দিনব্যাপী কর্মশালা

গাজীপুর প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা ২০২৩-২০২৬ বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। স্বাগত বক্তব্য দেন সহযোগী পরিচালক (প্রকল্প গবেষণা) ড. জীবন চন্দ্র দাস।

কর্মশালায় চারটি সেশনে সেশন চেয়ারপার্সন ছিলেন বশেমুরকৃবি’র প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুল মান্নান আকন্দ, বশেমুরকৃবি’র বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. আশুতোষ সরকার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. নাথুরাম সরকার এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) সিনিয়র স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মো. খলিলুর রহমান।
কর্মশালায় মোট ৩০টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের বিভিন্ন কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া কর্মশালার উদ্বোধন করে বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে গবেষণার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক গবেষণা পরিকল্পনা গ্রহণে সময় ও অর্থের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights