বশেমুরবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. রাজিউর রহমান। এ সময় প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের ছাত্ররা অনেক বেশি খেলাধুলা প্রিয়। ফুটবল, ক্রিকেট কিংবা অন্যান্য খেলায় ছাত্ররা ভালো ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে পারে। আমি চাইবো শিক্ষার্থীরা ভালো থাকুক, ভালো খেলুক, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং একটি সুন্দর পরিবেশ বিরাজ করে।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৪টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights