বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে কোয়াব নেতাদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সারা দেশের ক্যাবল অপারেটরদের সংগঠন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর শীর্ষ নেতৃবৃন্দ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন হোসেন পাভেল, কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী (চঞ্চল), সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন মাসুদ, যুগ্মসম্পাদক (প্রশাসন) মোহাম্মদ লুৎফর রহমান নাসিম এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মামুন।
