বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট শাখার উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষার্থীদের হাতে খাতা ও পেন্সিল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা নাফিউল হাসান মুবিন, বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ও জান্নাতুল উর্বশী।
এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তামিম, আরাফ ইসলাম তাসিন, সুজিত ভাস্কর্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাঁকরিয়া সিথি, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান সাদমান এবং কার্যকরী সদস্য আঁখি মনি।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। তাদেরই একজন, নিহাল ইসলাম, আবেগঘন কণ্ঠে বলে, অনেক দিন ধরে খাতার অভাবে ঠিকমতো লিখতে পারতাম না। আজ খাতা পেয়ে খুব ভালো লাগছে। এখন মন ভরে লিখতে পারব এবং আরও ভালোভাবে পড়াশোনা করতে পারব।
এ উদ্যোগকে স্বাগত জানান বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, এমন মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বসুন্ধরা শুভসংঘ, হালুয়াঘাট উপজেলা শাখা জানায়, ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
