বসুন্ধরায় ৫৬০ ইঞ্চির মেগা স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ

অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই উপভোগ করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে।

ম্যাচটি সম্পূর্ণ ফ্রিতে ৫৬০ ইঞ্চির মেগা স্ক্রিনে দেখানো হবে। বসুন্ধরা আবাসিক এলাকার ২০০ ফিট সড়কের এম ও এন ব্লকে, ৫ নম্বর স্বদেশ গেটে এই আয়োজন করা হয়েছে।

স্টেডিয়ামে বসে খেলা দেখার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে বিশাল এই স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান আয়োজকরা।

বসুন্ধরা আবাসিক এলাকার ফুটবলপ্রেমীদের মেগা স্ক্রিনের সামনে একত্র হয়ে প্রিয় দলের খেলা উপভোগ ও সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights